Bank Job Recruitment : IBPS Clerks 13th Recruitment 2023 Apply Online Clerk XIII Exam
Institute of Banking Personal Selection (IBPS) -এ ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১লা জুলাই থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন যা চলবে ২১ই জুলাই পর্যন্ত। স্নাতক যোগ্যতায় ব্যাঙ্কিং সেক্টরে চাকরির সুবর্ণ সুযোগ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং অনলাইনেই আবেদন করতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট: www.ibps.in
আইবিপিএস এর এই ১৩ তম ক্লার্ক নিয়োগ ড্রাইভের মাধ্যমে মোট ৪০৪৫টি শূন্যপদ পূরণ করা হবে। এই পদ গুলিতে আবেদন করতে প্রার্থীকে স্নাতক পাশ হতে হবে। পাশাপাশি বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। প্রিলিমিনারী পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। জেনারেল/ওবিসি/ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি ৮৫০ টাকা এবং এসসি/এসটি/ শারিরীক ভাবে অক্ষমদের ফি বাবদ ১৭৫ টাকা জমা করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট: www.ibps.in
অফিশিয়াল বিজ্ঞপ্তি: Click Here
আবেদন করতে ক্লিক করুন: Apply Now
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ