Latest News

6/recent/ticker-posts

Ad Code

Panchayat Election : কতগুলি বুথ স্পর্শকাতর? কি বলছে কমিশন

Panchayat Election : কতগুলি বুথ স্পর্শকাতর?


WB Panchayat Election
আর কয়েকটা দিন। ৮ই জুলাই ২০২৩, শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে কতগুলো বুথ স্পর্শকাতর তা স্পষ্ট করলো রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যে মোট ৬১০০০ বুথ আর তার মধ্যে ১০০০০ বুথ স্পর্শকাতর বলেই খবর।




রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে স্পর্শকাতর বুথ প্রসঙ্গে জানতে চাওয়া হলে অবশ্য কিছু জানাতে চাননি তবে জানা যাচ্ছে ইতিমধ্যে তৈরি তালিকা। অবশেষে স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করল রাজ্য নির্বাচন কমিশন। যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা শেষমেশ তৈরি করে তা কলকাতা হাইকোর্টে জমা দিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।



পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই স্পর্শকাতর বুথ নিয়ে জানতে চেয়েছিল আদালত। সেই মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও কথা উঠেছিল আদালতে। কিন্তু স্পর্শকাতর বুথের তালিকা দেয়নি কমিশন। এদিকে সারা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। এর মধ্যেই আজ জানা যাচ্ছে স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা শেষমেশ তৈরি করেছে কমিশন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code