Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে ভোট দিতে বাঁধা দেওয়ার অভিযোগে পুলিশের বিরুদ্ধে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে ভোট দিতে বাঁধা দেওয়ার অভিযোগে পুলিশের বিরুদ্ধে 

Nishit Pramanik



রাজ্য জুড়ে আজ চলছে পঞ্চায়েত নির্বাচন। প্রখর গরম উপেক্ষা করে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছে বাংলার মানুষ। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কোচবিহার জেলাতেও ভোটের দিনের অশান্তির চিত্র ফুটে উঠেছে। এদিকে আজ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এসে পুলিশি বাধার সম্মুখীন হলে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। এমনটাই অভিযোগ। 




এদিন নিশীথ প্রামানিক বলেন, রাজ্যে কি হচ্ছে তা তো দেখাই যাচ্ছে। আমি কোচবিহার জেলার একজন সাংসদ আমি লাইনে দাঁড়িয়ে একজন সাধারন ভোটার হিসেবে ভোট দিতে এসেছি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসেছি। পুলিশ প্রশাসন কি করে একজন ভোটারকে আটকায়। আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার অধিকার আছে। সেখান বাধা কেন দেবে। সাধারন মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত করছে। 




তিনি আরো অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীকে বুথে বুথে না দিয়ে পেট্রোলিং এর দায়িত্বে রাখা হয়েছে, রিজার্ভে রাখা হয়েছে তাই বহু বুথে কেন্দ্রীয় বাহিনী নেই। বেছে বেছে সক্রিয় বিজেপি যে বুথে আছে সেখানেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে। আসলে কমিশন নির্বাচন এর নামে প্রহসন চালাচ্ছে। কমিশনের নিষ্ক্রিয়ভাবে কাজ করা উচিত।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code