Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছাপ্পা ভোটের খবর তুলতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ৮ জন সাংবাদিক

ছাপ্পা ভোটের খবর তুলতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ৮ জন সাংবাদিক

Attack on reporter


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মন

ছাপ্পা ভোটের ছবি তুলতে গিয়ে আক্রান্ত সাংবাদিকরা।জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নাথুয়াহাটের ১৫/৪১ নং বুথের ঘটনা। আক্রান্ত হয়েছেন বিভিন্ন চ্যানেল ও পত্রিকার মোট ৮ জন সাংবাদিক। তাদের মধ্যে ৬ জন সাংবাদিক গুরুতর জখম । গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। 



ইতিমধ্যে বিষয়টি জলপাইগুড়ি জেলা শাসক , পুলিশ সুপারকে জানানো হয়েছে। অভিযোগ,প্রায় ৪০- ৫০জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাংবাদিকদের উপর চড়াও হয়।



ইতিমধ্যে সকলকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

৬ জন গুরুতর জখম হওয়ায় ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর জখম সাংবাদিকদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code