Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান সহজ পাঠ বিদ্যানিকেতনের

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান সহজ পাঠ বিদ্যানিকেতনের

সহজ পাঠ বিদ্যানিকেতনের


বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান সীমান্তবর্তী শহর দিনহাটার ওকড়াবাড়ী গ্রাম পঞ্চায়েতের সহজ পাঠ বিদ্যানিকেতনের। এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করার পাশাপাশি মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা করা হয়। 



এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওকড়াবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান বিজলি বিবি, বিশ্বজিৎ রক্ষিত, জাকিদুল হক, বিপ্লব বর্মন, তোফাজ্জল হক সহ আরো অনেকে। 



এদিন ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিকে শীর্ষ স্থান অধিকারী ছাত্র ও ছাত্রীকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সবুজপল্লী উচ্চ বিদ্যালয়ের শীর্ষ স্থান দখল করা ছাত্রীকেও সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যে মাধ্যমিকে অষ্টম স্থান অধিকারী প্রত্যুষা বর্মনকেও সংবর্ধনা দেওয়া হয়। 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন রায় জানান, সুষ্ঠু ও সুন্দরভাবেই পুরো কর্মসূচি পালিত হয়েছে। ছাত্রছাত্রীদের চারা গাছও বিতরন করা হয় এদিন‌।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code