ইজিপ্টের সর্বোচ্চ সম্মান ‘Order of the Nile,’ দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে
ইজিপ্টের সর্বোচ্চ সম্মান ‘Order of the Nile,’ দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইজিপ্টের সর্বোচ্চ সম্মান ‘Order of the Nile,’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিলেন ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি।
১৯৯৭ সালের পরে ফের দ্বিতীয়বার ভারতের কোনও প্রধানমন্ত্রী আফ্রিকার কোনও দেশের সফর করলেন। সেখানে নানা কর্মসূচিতে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী। এদিন দ্বিপাক্ষিক বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মানে সম্মানিত করা হয়।
কায়রোতে আল হাকিম মসজিদ দর্শন করতে যান ভারতের প্রধানমন্ত্রী। এটি ১১শতকে তৈরি বলে মনে করা হয়। ইজিপ্টের রাজধানী কায়রোতে এটা দ্বিতীয় ফাতিমির মসজিদ বলে পরিচিত। প্রায় ১৩, ৫৬০ বর্গমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে এই মসজিদ। প্রায় ৫০০০ বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মসজিদের উঠোন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ