পঞ্চায়েত ভোটে খুন! বিজেপি প্রার্থীর পরিবারের সদস্য খুন দিনহাটায়
দিনহাটা
পঞ্চায়েত ভোটে খুন! ঘটনাটি দিনহাটা ২ নং ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ এলাকায়। শনিবার গভীর রাতে বিজেপি প্রার্থীর পরিবারের এক সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় বলে জানা যায়।
বাড়ির অদূরে তার রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে জানা গেছে। মৃত ওই ব্যক্তির নাম শম্ভু দাস, তার বৌদি বিজেপি প্রার্থী , বিশাখা দাস।
এ ব্যাপারে মৃত ব্যক্তির বাবা নরেন দাস বলেন, রাতের বেলা ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। আমার মেজো ছেলের বউ বিজেপি প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছে, ছোট ছেলে শম্ভুকে তাই খুন করা হয়েছে।
রবিবার সকাল সাতটা নাগাদ জানা গিয়েছে বর্তমানে মৃতদেহ দিনহাটা মহকুমা হাসপাতালে রয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ