Latest News

6/recent/ticker-posts

Ad Code

India West Indies Tour: ২টি টেস্ট, ৩টি ODI, ৫টি T20 নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ইন্ডিয়া, কখন কোথায় দেখবেন ম্যাচ?

২টি টেস্ট, ৩টি ODI, ৫টি T20 নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ইন্ডিয়া, কখন কোথায় দেখবেন ম্যাচ? 

Indian Cricket team


সামনের মাসেই টিম ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফর। শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ১২ই জুলাই থেকে শুরু হচ্ছে সেই সফর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল।



১২ জুলাই থেকে ১৬ জুলাই প্রথম টেস্ট হবে ডোমিনিকা। ২০-২৪ জুলাই দ্বিতীয় টেস্ট ত্রিনিদাদে। দু’টি টেস্টই পরের মরসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত রয়েছে অতএব টেস্ট দুটো জেতা অনেক বেশি জরুরি। এরপর, ২৭ জুলাই শুরু হচ্ছে এক দিনের সিরিজ। তিনটি ওডিআই হবে ২৭জুলাই, ২৯ জুলাই এবং ১ অগস্ট প্রথম দু’টি এক দিনের ম্যাচ হবে বার্বাডোজে। তৃতীয় ম্যাচটি হবে ত্রিনিদাদে।



৩ অগস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিও ত্রিনিদাদে হবে। ৬ এবং ৮ অগস্ট বাকি দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে গায়ানাতে। ১২ এবং ১৩ অগস্ট রয়েছে টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ। এই ম্যাচগুলি হবে আমেরিকার ফ্লোরিডার লডারহিলে।



আইপিএলের মতো বিনামূল্যে শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই দেখা যাবে ম্যাচ গুলো। সব ম্যাচ দেখা যাবে জিয়ো সিনেমায়। এমনটাই খবর। পাশাপাশি টেলিভিশনে খেলা দেখা যাবে ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code