Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

TMC



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ


ডুয়ার্সের মাল মহকুমায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। জানা যায়, গতকাল বিকেলে মাল মহকুমার ডামডিম গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কুমলাই চা বাগানে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পক্ষ থেকে বৈঠক করা হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি রাজেশ লাকড়া। 



যদিও কুমলাই চা বাগানেরই বাসিন্দা মাল পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা বেরা, সহ সেখানকার গ্ৰাম পঞ্চায়েত সদস্য ও শ্রমিক সংগঠনের দায়িত্বে থাকা নেতাকর্মীদের ডাকা হয়নি। এমনকি তারা বৈঠকে যোগ দিতে চাইলেও তাদেরকে পুলিশ দিয়ে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি চা বাগানের শ্রমিকদের নিয়ে বৈঠক করা হলেও মিটিংয়ে ডাক পাননি শ্রমিক নেতা পুলিন গোলদার। বৈঠকে যোগ দিতে না দেওয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এমনকি ঘটনাস্থল থেকে মাল পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা বাড়া সম্পূর্ণ বিষয়টি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ ও মন্ত্রী তথা মাল গ্ৰামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকা বুলু চিক বড়াইককে বিষয়টি ফোনে জানান বলে দাবি করেছেন। 



রিনা বাড়া বলেন," আমাদের তৃণমূলের মিটিং পুলিশ দিয়ে করতে হবে কেন? আমাদেরকে মিটিং এ ঢুকতে দেওয়া হলো না কেন? বিষয়টি জেলা সভানেত্রী ও মন্ত্রী, যিনি মাল গ্ৰামীণ ব্লকের দায়িত্বে রয়েছেন, ওনাদের জানালে ওরা বলেন, মিটিং এর বিষয়ে ওরা কিছু জানে না।"



যদিও এবিষয়ে জেলা আইএনটিটিইউসির সভাপতি রাজেশ লাকড়া কিছু বলতে চাননি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code