Coochbehar News : পিকাপভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত চালক সহ প্রায় ৬
কোচবিহার : পিকাপভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চালক সহ প্রায় ছয় জন ৷
আহতরা কোচবিহার এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুন্ডিবাড়ি থানার খাগড়াবাড়ি চৌপথীতে ৷ রাস্তার পাশে উল্টে যায় ইট বোঝাই লরিটি।
লরিটির সামনের দিকের অংশ দুমড়ে যায় ৷ অন্যদিকে পিকাপভ্যানটি রাস্তার পাশে ছিটকে যায় ৷ পিকাপভ্যানের সামনের ডান দিকে ক্ষতি বেশি হয়েছে। ঘটনাস্থলে এসেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ ৷
পুলিশ জানিয়েছে আজ সকাল ৬ টা নাগাদ খাগড়াবাড়ি মোড় থেকে নিউকোচবিহারের দিকে যাচ্ছিল পিকাপভ্যান। খাগড়াবাড়ি মোড়ের কাছে পিকাপভ্যানটি ঘোরাতে গেলে নিউকোচবিহার থেকে খাগড়াবাড়ির দিকে আসা ইট বোঝাই লরির মুখোমুখি ধাক্কা লাগে ৷ লরিটি ইট সমেত উল্টে যায় রাস্তার পাশে।
দ্রুত গতির কারনে দুর্ঘটনা কিনা তদন্ত করছে পুন্ডিবাড়ি থানার পুলিশ৷
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ