স্ত্রীর অনুপস্থিতিতে পরকীয়ায় মজল স্বামী, তালা বন্দি করলো গ্রামবাসী
স্ত্রীর অনুপস্থিতিতে পরকীয়ায় মজল স্বামী। ঘরে তালা দিয়ে আটকে রাখল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ধুপগুড়ি ব্লকের গাঁদং এলাকায়।
ধুপগুড়ি ব্লকের গাঁদং এলাকায় এক বিবাহিত যুবক অন্য এক মহিলার সঙ্গে স্ত্রীর অনুপস্থিতির সুযোগে পরকীয়ায় মজে। এলাকাবাসীর অভিযোগ, বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে অপর এক মহিলাকে রবিবার রাতে বাড়ি নিয়ে আসে। পাড়া-প্রতিবেশীরা ওই মহিলা এবং পুরুষকে ঘরে আটকে রেখে তালা দেয়। পরবর্তীতে সকালে সুযোগ বুঝে ওই যুবক পালিয়ে যায় বলে অভিযোগ।
অপরদিকে গ্রামবাসীরা যুবকের সঙ্গে পরকীয়া করতে আসা মহিলার সঙ্গে বিয়ে দেবার তোরজোড় শুরু করে। ঘটনার খবর দেওয়া হয় ধুপগুড়ি থানায়। ধুপগুড়ি থানার পুলিশ অভিযুক্ত মহিলাকে উদ্ধার করে বলে খবর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ