নদীতে নেমে নিখোঁজ ৩ পড়ুয়া, রাতভর তল্লাসি
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বার্নপুরে দামোদার নদীর দুজায়গার জলে তিনজন পড়ুয়া তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
তিনজনের মধ্যে দুজন আসানসোল ডিএভি স্কুলের পড়ুয়া ও বাকি একজন হিরাপুর থানার বানপুরের আলমনগরের বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
শুক্রবার বিকেলে হিরাপুর থানার ভূতনাথ মন্দিরের নেহেরু পার্কের কাছে পৃথক দুটি ঘাটে দামোদর নদীর ঘাটে ৬ জন কিশোর স্নান করতে নেমেছিল তাদের মধ্যে তিনজন জল থেকে পারে উঠলেও বাকি তিনজন নদীর জলে তলিয়ে গেছে বলে জানা যায়।
তিন পড়ুয়ার নাম আতিকুল খান ( বয়স ১৪) পীযূষ প্রসাদ (বয়স ১২) ও রাহুল পন্ডিত (বয়স২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আলমনগরের বাসিন্দা তিন কিশোর নেহেরু পার্কের পেছনে নদীর ঘাটের দামোদর স্নান করতে যায় । তখন আলমনগরের বাসিন্দা শাকিল খান বয়স ১৪ বছর ছেলে বার্ণপুরের স্কুলের সপ্তম শ্রেণীর পড়ুয়া আতিকুল খান নদীতে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা দুই ভাই তারা তাকে বাঁচানোর চেষ্টা করে । শেষ পর্যন্ত অবশ্য তারা বেঁচে ফেরে। কিন্তু আতিকুলের খোঁজ মেলেনি। সে তলিয়ে যায় বলে জানা যায়।
ভূতনাথ মন্দিরের কাছে দামোদর ঘাট থেকে দু’জনের স্কুল ব্যাগের সঙ্গে রাখা আধার কার্ড উদ্ধার হয়েছে। দুজনেই আসানসোল ডিএভি ১-এর পড়ুয়া।
হিরাপুর থানার ওসি প্রসেনজিৎ রায় বলেন, তিনজনেরই খোঁজ চলছে। হিরাপুর পুলিশের সঙ্গে সাঁতুড়ি থানার পুলিশও আছে।
ঘটনাস্থলে এসেছে হিরাপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলার দল এসে পড়ুয়াদের খোঁজার তল্লাশি চালাচ্ছে। যদিও রাত ৯ টা এই খবর লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ