Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুকন্যা মণ্ডলকে তিনদিনের ইডি হেফাজতে পাঠালো আদালত

সুকন্যা মণ্ডলকে তিনদিনের ইডি হেফাজতে পাঠালো আদালত


Sukanna Mandal


গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে তিনদিনের ইবি হেফাজতে পাঠালো আদালত। এদিন তাঁকে দিল্লীর রাইস অ্যাভিনিউ আদালতে তোলা হয় সুকন্যা মণ্ডলকে। আদালত এদিন তিনদিনের ইবি হেফাজতের নির্দেশ দেন।




গতকাল গরুর পাচার মামলায় গ্রেফতার হন সুকন্যা মণ্ডল। বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ের নামে আয় অসামঞ্জস্য সম্পত্তির হদিস মিলেছে বলে খবর। গতকাল গ্রেফতারের পর আজ আদালতে তোলা হয় তাঁকে।




কেন্দ্রীয় এজেন্সির দাবি, 'সুকন্যা মণ্ডলের নামে বিভিন্ন কোম্পানি খুলে গরু পাচারের কালো টাকা সাদা করার চেষ্টা চলত। টাকা পাচারে সরাসরি জড়িত ছিলেন সুকন্যা মণ্ডল। ব্যাঙ্কে নগদ জমার প্রায় দেড়শো-দু’শো রসিদ মিলেছে যার টাকার অঙ্ক ছিল ১০ কোটির বেশি।"




আরো দাবি, "অনুব্রতর পরিচারক, রাঁধুনি, সুকন্যার গাড়িচালকরা বিভিন্ন সময়ে ব্যাঙ্কে গিয়ে টাকা জমা করেন। কে টাকা পাঠিয়েছে, জানতে চাইলে অনুব্রত ঘনিষ্ঠরাই সুকন্যার নাম করেন, ইডি সূত্রে দাবি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code