Lottery 1 Crore : দিনহাটায় লটারীর টিকিট কেটে কোটিপতি গৃহশিক্ষক
গতকাল ডিয়ার লটারীর সন্ধ্যা ৬ টা র খেলায় ১ কোটি ৯ লক্ষ টাকা জেতেন দিনহাটার জনপ্রিয় গৃহ শিক্ষক প্রদীপ কুমার রায়, ওরফে অপু মাস্টার ।
সংবাদ একলব্য র প্রতিনিধিকে তিনি জানান লটারি মানুষকে ধ্বংস করে, আর শিক্ষা মানুষকে সমৃদ্ধ করে। লটারীর সাথে শিক্ষার সম্পর্ক নেই বলেও তিনি জানান।
85A 51858 এই টিকিটেই কোটিপতি হন প্রদীপ রায় ওরফে অপু মাস্টার। মাত্র ১ সিরিজের টিকিট কেটেছিলেন তিনি। আর তাতেই ভাগ্যের চাকা ঘুরে যায়।
৩০ বছর যাবৎ প্রাইভেট টিউশন পড়ানো প্রদীপ রায় জানান এমন বড় অঙ্কের লটারি জিতে আগামীতে কি করবেন তিনি এখনো তা ভাবেননি। তবে তিনি নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করছেন ।
বিস্তারিত ভিডিওতে https://youtu.be/JqhOEDv4RGc
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ