Latest News

6/recent/ticker-posts

Ad Code

North Bengal Strike : কালিয়াগঞ্জের ঘটনায় ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দিল বিজেপি

North Bengal Strike : কালিয়াগঞ্জের ঘটনায় ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দিল বিজেপি

North Bengal Strike



কালিয়াগঞ্জে প্রথমে এক কিশোরির মৃত্যু, তারপর পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জ, এমন পরিস্থিতিতে শুক্রবার ১২ ঘন্টা উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দিল বিজেপি।


বৃহস্পতিবার রায়গঞ্জে উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দেয় রায়গঞ্জের বিজেপি সাংসদ (BJP MP) দেবশ্রী চৌধুরী।


শুক্রবার ১২ ঘণ্টার জন্য বন্‌ধ উত্তরবঙ্গের (North Bengal) ৭ জেলায়। বড়সড় প্রভাব পড়বে বলে মনে করছে বিজেপি।


তবে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন উত্তরবঙ্গেই, ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে রয়েছেন তিনি। এই মহূর্তে বিজেপির ডাকা ১২ ঘন্টা বন্‌ধ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code