Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাস ও বিয়ের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

বাস ও বিয়ের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

Accident



ধূপগুড়ি, জয়ন্ত বর্মণ



বিয়ে বাড়ি গাড়ির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ।ঘটনায় আহত সাত।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ধূপগুড়ি ব্লকের জলঢাকা সেতুতে।আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।




স্থানীয় সূত্রে জানা গিয়েছে ময়নাগুড়ির সাপ্টিবাড়ি এলাকায় একটি বিয়ে বাড়ির বৌভাতের নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে জলঢাকা সেতুতে বাস ও ছোট গাড়ির সংঘর্ষ ঘটে।ছোট গাড়িটি রাণীরহাট মোড় থেকে বের হয়ে উল্টো লেন দিয়ে ধূপগুড়ির দিকে আসছিল।সেই মুহূর্তেই ধূপগুড়ির দিক থেকে ময়নাগুড়ির অভিমুখে যাওয়ার একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।সংঘর্ষের জেরে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।বিকট শব্দে লোকজন ছুটে আসে।স্থানীয়দের সহযোগিতায় টোল প্লাজার অ্যাম্বুলেন্স আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনায় ছোট গাড়ির সাতজন আহত হয়।বেশ কয়েকজনের আঘাত গুরুতর হওয়ার হওয়ায় তাদের জলপাইগুড়ির সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।



ঘটনার খবর পেয়েই ঘটনার আসে ধূপগুড়ি থানার পুলিশ।গাড়ি দুটি ক্রেনের সাহায্যে সেতু থেকে সরিয়ে যানজট মুক্ত করা হয়।জানা গিয়েছে ছোট গাড়ির সকলেই ধূপগুড়ি ব্লকের পাটকিদহ এলাকার বাসিন্দা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code