Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Scam: ৬১৮ জনের পর আবারও শিক্ষক বাতিলের তালিকা প্রকাশ , দেখেনিন এক ক্লিকেই

WB Scam: ৬১৮ জনের পর আবারও শিক্ষক বাতিলের তালিকা প্রকাশ , দেখেনিন এক ক্লিকেই 

scam



এসএলএসটি (SLST) তথা নবম-দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বাতিল হল ৬১৮ জনের চাকরি। দুর্নীতির কথা স্বীকার করে নিয়ে আগেই সুপারিশ বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। এবার নিয়োগপত্র বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবারই এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ বাতিলের কথা জানানো হয়েছে। এরপর থেকে আর শিক্ষক রইলেন না ওই ৬১৮ জন। একই সাথে আজ আরও চাকরি বাতিলের তালিকা প্রকাশিত হলও।

এবার আরও শিক্ষকের চাকরি বাতিল করল কমিশন। এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে ১৫৭ জন অযোগ্য শিক্ষকদের সুপারিশ পত্র প্রত্যাহার করে নিল কমিশন। এর মধ্যে ৫৮ জন বাংলা বিষয়ের শিক্ষক, ২৮ জন ইংরেজি বিষয়ের শিক্ষক, ২০ জন ভূগোল বিষয়ের শিক্ষক, ৩৬ জন ইতিহাস বিষয়ের শিক্ষক, জীবন বিজ্ঞানে ৩, গনিতে ৪, ভৌত বিজ্ঞানে ৫ জন  শিক্ষক রয়েছেন। 

বুধবার ডিভিশন বেঞ্চ রায়ে স্পষ্ট করে দিয়েছে যে, এসএসসি তাদের যে ১৭ নম্বর ধারা প্রয়োগ করে অবৈধ চাকরিপ্রার্থীদের চাকরি বাতিল করেছিল, তাতে হস্তক্ষেপ করতে চায় না আদালত। এসএসসি সুপারিশপত্র বাতিল করে দেওয়ার ফলে এই ৬১৮ জন শিক্ষকের চাকরি বাতিল করতে আরও কোনও বাধা নেই মধ্য শিক্ষা পর্ষদের।

সম্পূর্ণ তালিকা দেখতে ক্লিক করুন- তালিকা 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code