Latest News

6/recent/ticker-posts

Ad Code

Explosion in Gulistan : ভয়বাহ বিস্ফোরনে এখনো পর্যন্ত মৃত ১৬, আহত শতাধিক

Explosion in Gulistan : ভয়বাহ বিস্ফোরনে এখনো পর্যন্ত মৃত ১৬, আহত শতাধিক 


Explosion in Gulistan , ছবিঃ প্রথম আলো
Explosion in Gulistan , ছবিঃ প্রথম আলো 



বাংলাদেশের রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণে এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন শতাধিক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

বিস্ফোরণের পর আহতদের রিক্সা, ঠেলা গাড়ি ট্রাক, গাড়ি, এ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


বিস্ফোরণে গুলিস্তান (Gulistan) বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫ম তলা ভবন এবং তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সাততলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার ওপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code