Dinhata News : সাত সকালে তাজা বোমাকে ঘিরে আতঙ্ক
দিনহাটা:
ভারত বাংলাদেশ সীমান্তের দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাকালির ছড়াতে সাত সকালে তাজা বোমাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়লো।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে সংশ্লিষ্ট ওই এলাকার বাসিন্দা সুধীর বর্মনের জমিতে কে বা কারা গতকাল রাতে একটি তাজা বোমা রেখে যায়। বুধবার সকালে স্থানীয় এলাকার মানুষ সেই তাজা বোমাটি দেখতে পায়।
এই খবর চাউর হতেই ভিড় জমায় বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ