Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata : দিনহাটায় মঙ্গল শোভাযাত্রা ১৪৩০ এর লোগো প্রকাশ

Dinhata : দিনহাটায় মঙ্গল শোভাযাত্রা ১৪৩০ এর লোগো প্রকাশ

some lady with sharee



প্রান্তিক শহর দিনহাটা কিন্তু, সংস্কৃতিতে বরাবর এগিয়ে দিনহাটা। ২০১৮তে বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে উত্তরবঙ্গের মধ্যে প্রথম মঙ্গল শোভাযাত্রা এই দিনহাটা শহর থেকেই শুরু করা হয়। আজ দিনহাটা মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্রের পক্ষ থেকে দিনহাটা চিলড্রেন পার্কে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে মঙ্গল শোভাযাত্রা ১৪৩০ এর লোগো প্রকাশ ও এই বছরের শোভাযাত্রার কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

প্রতিবছরের মত এবছরও দিনহাটা মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্রের ব্যবস্থাপনায় আগামী ১লা বৈশাখ ১৪৩০ শনিবার দিনহাটার সার্বিক মঙ্গল কামনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সকল দিনহাটাবাসীদের উপস্থিতি কামনা করা হয়েছে দিনহাটা মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্রর পক্ষ থেকে।

তারা আরো বলেন এই শোভাযাত্রা আগের বছর গুলোতে সব ভেদাভেদ ভুলে সব মানুষকে যেরম এক সুতোয় বেঁধেছিল এবছরও তার অন্যথা হবে না।

আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দিনহাটা মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্রের সম্পাদক সৌরভ চন্দ্র,সভাপতি সুব্রত রায়,জেম সাহা,আকাশ সাহা,সৌরভ সরকার,তন্ময় কর্মকার, শুভজিৎ দাস,আবির দেব,লোপা ভৌমিক,সোহিনী সরকার সহ অন্যান্যরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code