Civic Volunteers: আপাতত স্থগিত সিভিক ভলান্টিয়ারদের শিক্ষকতা!
আপাতত স্থগিত সিভিক ভলান্টিয়ারদের শিক্ষকতা। বাঁকুড়া জেলা পুলিশের অঙ্কুর প্রজেক্ট আপাতত স্থগিত করলো জেলা পুলিশ। নিয়োগ দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য তখন বাঁকুড়া জেলা পুলিশের হাত ধরে পথ চলার ঘোষনা দেয় 'অঙ্কুর' প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় সিভিক পুলিশেরা (Civic Volunteers) ক্লাস নেবেন প্রাথমিক স্কুল (Primary School) পড়ুয়াদের। যা নিয়ে তৈরি হয় তুমুল বিতর্ক। সোশ্যাল মিডিয়া ব্যবহারকীরা সোশ্যাল মিডিয়ায় এনিয়ে নানারূপ মন্তব্য করতে থাকে। অবশেষে সেই প্রকল্প স্থগিত করলো বাঁকুড়া জেলা পুলিশ।
'স্কুল শিক্ষা দফতরের অনুমোদন ছিল না।' বাঁকুড়া জেলা প্রশাসনকে অনুমোদনের জন্য আবেদন করতে বলা হয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর কথায়, বাঁকুড়া জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। দপ্তরের কোনো অনুমোদন ছিল না। আপাতত দপ্তরে অনুমোদনের জন্য পাঠাতে বলা হয়েছে। অনুমোদন পেলে ভেবে দেখো যেতে পারে।
বুধবার বাঁকুড়া পুলিশ এই 'অঙ্কুর' (Ankur) প্রকল্পের ঘোষণা করে। বাঁকুড়া পুলিশ জানিয়েছে, প্রাথমিকের ক্লাস নিতে ইতিমধ্যেই ৪৬টি স্কুলকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করা হয়েছে কমিউনিটি সেন্টারও। সেখানেই প্রাথমিক স্তরের পড়ুয়াদের পড়াবেন সিভিক ভলান্টিয়াররা।
বাঁকুড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রান্তিক অঞ্চলে বসবাসকারি প্রাথমিকস্তরের ক্ষুদেদের স্বপ্ন দেখার সাহস জোগানোর পাশাপাশি, তাদের ইংরাজি আর অঙ্কের ভীতি কাটানোর জন্য জঙ্গল মহলের পাঁচটি থানার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একটি করে এবং বাকি থানা গুলিতে একটি করে স্থান নির্বাচিত করে, পথ চলা শুরু করল স্বপ্নের প্রকল্প " অঙ্কুর"! যোগ্যতার নিরিখে 124 সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteers) বেছে নিয়ে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনিংয়ে সহযোগিতা করছেন ননীরত্নম। বাঁকুড়া জেলার শিক্ষার সাফল্যের হার আরো ঈর্ষণীয় হয়ে উঠুক;অঙ্কুর পরিণত হোক মহীরুহে!!
বাঁকুড়া পুলিশের (Bankura Police) এই সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরাও এর তুলোধনা করতে থাকে। এমনিতেই বহুদিন যাবৎ শিক্ষকতায় সেরকম নিয়োগ নেই। একের পর এক নিয়োগ দুর্নীতি সামনে আসছে। এই পরিস্থিতিতে বাঁকুড়া জেলা পুলিশের এই উদ্যোগ নিয়ে তৈরি হয় বিতর্ক।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ