করলার উত্তর মুখী নদীর বুকে হতে চলেছে বারুনী মেলা ও স্নান
রবিবার থেকে শুরু হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহাসিক গৌরীহাটের মেলা ও স্নান । জলপাইগুড়ির ঐতিহাসিক বিভিন্ন মেলাগুলোর মধ্যে গৌরীহাটের মেলা একটি বিশেষ নামকরা মেলা।
গৌরীহাটের মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 19শে মার্চ থেকে। চলবে আটদিন ব্যাপী। দুই বছর পর ফের করোনাকে কাটিয়ে এই মেলা হতে চলেছে।
ইতিমধ্যে চলছে মেলার বিভিন্ন সরঞ্জাম বসানোর কাজ। যদিও এই মেলার জন্য উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের যাতে কোন ধরনের অসুবিধা না হয় তার জন্য মাইকের ব্যবহার খুব কম শব্দে হবে । এমনটাই মেলা কমিটির সদস্যরা জানিয়েছেন।
পাশাপাশি এই বছর ব্যবসায়ীরাও তাদের ব্যবসা ভালো করে করতে পারবে বলে এমনটাই আশা করছেন তারা।
উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে দোকানদার থেকে পূণাথীরা এখানে এসে থাকে। এইবারও আসার জন্য তারা তৈরী হচ্ছেন। শুরু হয়েছে নাগরদোলা থেকে রকমারি দোকান পত্র বসানোর কাজ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ