DA News Update : ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা জারি নবান্নের
আগামিকাল (১০ মার্চ) রাজ্য সরকারি কর্মচারীদের ডাকে ধর্মঘট (Strike)। আর সেই ধর্মঘট (Strike) রুখতে এবার কড়া নির্দেশিকা জারি করলো নবান্ন (Nabanna)। রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামিকাল (১০ মার্চ) রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employee) অবশ্যই কাজে যোগ দিতে হবে । না হলে সরকারি কর্মচারীদের (Government Employee) চাকরি জীবনে ছেদ পড়বে এবং একদিনের বেতন কাটা যাবে।
বৃহস্পতিবার অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শুক্রবার (১০ মার্চ) কোনও রাজ্য সরকারি কর্মচারীকে প্রথম ভাগ বা দ্বিতীয় ভাগ বা পূর্ণদিবস ছুটি দেওয়া হবে না। নেওয়া যাবে না 'ক্যাজুলয়াল লিভ' বা অন্য কোনও ধরনের ছুটি।
এর আগেও রাজ্য সরকারি কর্মীদের ডাকা কর্মবিরতিতে কড়া নির্দেশিকা জারি করেছিল নবান্ন।
প্রসঙ্গত, আগামীকাল 10ই মার্চ কেন্দ্রীয় হারে ডিএ এর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মীচারী সংগঠন। এদিকে, এদিনেই স্কুলের প্রধান শিক্ষকরাও স্কুল যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। সেই ধর্মঘট রুখতে এবার পদক্ষেপ নবান্নের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ