Today Weather : উত্তরের জেলায় বৃষ্টির সম্ভাবনা, জানুন আবহাওয়ার খবর
আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারী পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা আছে। তবে বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সুত্রে খবর।
তবে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর - আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আলিপুরদুয়ার জেলায় আগামী ৮ ফেব্রুয়ারী বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ৯ থেকে ১২ ফেব্রুয়ারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে।
কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি - আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারী সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে।
শীতের প্রভাব বজায় থাকার সম্ভাবনা আছে। তবে কুয়াসার প্রভাব কিছুটা কমবে। সকাল ও সন্ধ্যা বেলা দৃশ্যমানতা কমবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ