Maha Shibratri : আসন্ন শিব চতুর্দশী, সাজছে জল্পেশ, এবারও ভক্তদের বিপুল সমাগমের আসা মন্দির কর্তৃপক্ষের
উত্তরবঙ্গের ঐতিহাসিক মন্দির জল্পেশ মন্দির। জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি বক্ল থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির।
প্রতিবছর শ্রাবন মাসে ভক্তদের ভীড় চোখে পড়ার মতো এবং শিবরাত্রিতে একই চিত্র দেখা যায়। ভিনরাজ্যের ভক্তরা আসে এখানে শ্রাবনে উৎসবে যোগ দেন। জল্পেশ মন্দিরে এখন জোরকদমে চলছে কাজ। কারণ দিন কয়েক পরেই মহাশিবরাত্রি। যা এখানকার প্রধান উৎসব ।
জল্পেশ মন্দিরের গর্তে থাকে শিবলিঙ্গ। একে জল লিঙ্গ বা অনাদি বলা হয়। মন্দির ভ্রামরী শক্তিপীঠের সঙ্গে জড়িত। জল্পেশ হলেন দেবী ভ্রামরীর ভৈরব।
শিবরাত্রির পর থেকে জর্দা নদীর তীরে মেলা শুরু হয় এবং একমাস ধরে চলে মেলা। সেই মেলা নিয়ন্ত্রণ করে মেলা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন।
কথিত আছে, কোচবিহারের মহারাজা ১৬৬৫ সালে জল্পেশ মন্দিরের র্নির্মাণ করে ।
বীরেন্দ্র নাথ দেব জানান, সামনেই শিব চতুর্দশী, গোটা জল্পেশ মন্দিরকে সেই জন্য সাজিয়ে তোলার কাজ চলেছে, যদিও সারা বছর জুড়েই ভক্তদের ভিড় থাকে বাবার মন্দিরে। তবে আসন্ন শিব চতুর্দশী উপলক্ষে এবার লক্ষ লক্ষ পুন্যার্থীর সমাগম হবে এটাই আশা করছি। মন্দিরের বিভিন্ন জায়গায় ছোটবড় ফাটল দেখা দিয়েছে। ওসব এখন সংস্কার করা হচ্ছে। মন্দিরের বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় কাজকর্মের কাজ চলছে। আমরা রাজ্য সরকার থেকে পাঁচকোটি টাকা পেয়েছি। ওই টাকা দিয়ে কাজগুলি করানো হচ্ছে। মন্দিরে একটি স্কাইওয়াক বানানো হচ্ছে। স্কাইওয়াকের উপর দিয়ে হেঁটে পুণ্যার্থীরা সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারবেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ