Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking : পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

Breaking : পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর


Breaking



হাতির হামলায় মৃত্যু হলো মাধ্যমিক এক পরীক্ষার্থীর। আজ সকালে বাবার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাবার সময় জলপাইগুড়ির বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকি মারি এলাকায় হামলা চালায় দলছুট একটি দাঁতাল। হামলায় মৃত্যু হয় অর্জুন দাস নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ।

মারাত্মক ভাবে জখম মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানাগিয়েছে।

প্রসঙ্গত, এই বছরের মাধ্যমিক পরীক্ষাশুরু হলো আজ আজ অর্থাৎ 23শে ফেব্রুয়ারি থেকে, চলবে 4 মার্চ পর্যন্ত । এবছর জলপাইগুড়িতে প্রায় চবিবশ হাজার,৬০০ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে ছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে তেরো হাজার , ছাত্রর সংখ্যা প্রায় দশ হাজারের কিছু বেশি। ভেনু থাকছে 98টি। মূল সেন্টার 22টি ।




সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code