Latest News

6/recent/ticker-posts

Ad Code

lottery ticket : পুলিশ ফাঁড়ির পাশেই চলছে জাল লটারির কারবার !

lottery ticket : পুলিশ ফাঁড়ির পাশেই চলছে জাল লটারির কারবার !

lottery ticket



রামকৃষ্ণ চ্যাটার্জী: কুলটি:-

আবারো ঝাড়খন্ড নামে জাল লটারির (lottery ticket) কারবার চলছে। সেই ছবি ধরা পড়লো কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত খোদ চৌরাঙ্গি ফাঁড়ি সংলগ্ন এলাকায়।


কি ভাবে বিক্রি হচ্ছে এই ঝাড়খন্ড জাল লটারি(lottery ticket) ? চৌরাঙ্গি ফাঁড়ি সংলগ্ন এলাকায় লটারি (lottery ticket) বিক্রেতা লুকিয়ে এই ঝাড়খন্ড নামে জাল লটারি (lottery ticket) জঙ্গলের পিছনে গ্রাহকদের বিক্রি করছে। সেই ছবিও দেখা গেলো।


খবর, ডিয়ার নামের বৈধ লটারির (lottery ticket) টিকিটের আড়ালে এই ঝাড়খন্ড নামে জাল লটারি কারবার চলছে। ব্যবহার হচ্ছে ডিয়ার বৈধ লটারির টিকিটের নামে তিন টাইম খেলা এবং রেজাল্ট। যেখানে এই ঝাড়খন্ড জাল লটারি (lottery ticket) বিক্রির বিরুদ্ধে জামুড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে বেশ কয়েকজনকে।


কিন্তু প্রশ্ন চৌরাঙ্গি ফাঁড়ি এলাকায় এবং খোদ চৌরাঙ্গি ফাঁড়ি সংলগ্ন এলাকায় কিভাবে চলছে এই ঝাড়খন্ড নামে অবৈধ লটারি (lottery ticket) টিকিটের কারবার।


যদিও টিকিট বিক্রেতারা বেশি অর্থ কমিশনের লোভে বিক্রি করছে এবং গ্রাহকরাও বেশি অর্থ পুরস্কারের লোভে এই ফাঁদে পা দিচ্ছে। তবে পুলিশ ফাঁড়ির সামনে কি ভাবে এই লটারি টিকিটের কারবার চলছে তা নিয়ে প্রশ্ন উঠছে জনমানসে।


খোদ বিক্রেতা বলছে যে ঝাড়খন্ডের ঝরিয়া থেকে এই জাল ঝাড়খন্ড লটারি আসে এবং এলাকায় বিক্রি হয়। আরো অন‍্যান‍্য বিক্রেতারাও এই জাল লটারির বিক্রি করছে। এখন দেখার যে প্রশাসন এই ঝাড়খন্ড নামে এই অবৈধ জাল লটারি টিকিটের (lottery ticket) বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।


এই বিষয়ে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিমান দত্ত বলেন এই সব অনৈতিক কাজ আমরা চাই না। এই সব বন্ধ হোক। অপর দিকে বিজেপি নেতা টিঙ্কুবর্মা ও বলেন এইসব জাল লটারি চক্র বন্ধ করার প্রয়োজন রয়েছে। প্রশাসন এই বিষয়ে আরো বেশি সতর্ক হলে ভালো হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code