Helicopter emergency landing : হেলিকপ্টারের জরুরী অবতরন
বৃহস্পতিবার সন্ধ্যার মুখে আচমকাই একটি হেলিকপ্টার নেমে পড়ে রাজগঞ্জের ফুলতি পাড়া এলাকায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। সাথে সাথে খবর দেয় বেলাকোবা পুলিশ ফাঁড়িতে। খবর যায় রাজগঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছে পুলিশ আধিকারিকেরা। জানা গেছে হেলিকপ্টারটি গৌহাটি থেকে বাগডোগরা যাচ্ছিল। পাইলট সহ মোট ৩ জন ছিল।
অপরদিকে গ্রামে হেলিকপ্টার নামার খবর পৌছায় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের কাছে। তিনিও ছুটে যান এলাকায়।
রবার্ট নামে এক স্থানীয় বাসিন্দা জানালেন প্রথমে আমাদের চা বাগানের ওপর দিয়ে দুই চক্কর কাটে হেলিকপ্টারটি। এরপর নিচে নেমে পড়ে। বেরিয়ে আসেন পাইলট। তিনি আমার কাছ থেকে স্থানীয় পুলিশ স্টেশনের ফোন নম্বর চাইলে আমি উনাকে দিয়ে দেই। এরপর উনি থানায় যোগাযোগ করেন। পাইলট ছাড়াও হেলিকপ্টারে আরও দুজন ছিল। খবর চাউর হতেই হাজার হাজার গ্রামবাসী চলে আসে। এখন পুলিশ এসেছে।
রাজগঞ্জ থানার আই সি পঙ্কজ সরকার জানিয়েছেন প্রাথমিক ভাবে জানা গেছে সন্ধ্যা লাগায় দৃশ্যমানতা কমে যাওয়ার কারনে হেলিকপ্টারটি ফুলতি পাড়ায় জরুরী অবতরন করেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ