Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় ইট বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মৃত ১

দিনহাটায় ইট বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মৃত ১ 



দিনহাটা :

পুটিমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় ইট বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু এক ব্যাক্তির।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। ইট বোঝাই ট্র্যাকের নিচে চাপা পড়ে মৃত্যু হয় তাপস বর্মন নামের এক ব্যক্তির।

এ বিষয়ে এলাকার এক ব্যক্তি বলেন সংশ্লিষ্ট দাস পাড়া এলাকার তাপস বর্মন,বাইক দাঁড় করিয়ে মোবাইলে কথা বলছিল। ঠিক সেই সময় ইট বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা মারলে সে ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে মারা যায় সে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে ভাঙচুর করে বলে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code