Latest News

6/recent/ticker-posts

Ad Code

Porimoni : কোলবালিশে এবং বিছানায় লেগে থাকা রক্তের ছবি দিয়ে সম্পর্ক ভাঙার ইঙ্গিত পরীমণির

কোলবালিশে এবং বিছানায় লেগে থাকা রক্তের ছবি দিয়ে সম্পর্ক ভাঙার ইঙ্গিত পরীমণির 

porimoni

বাংলাদেশ চলচ্চিত্রের আলোচিত দম্পতি রাজ-পরীমণির সংসারে ভাঙন। গতকাল শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন ইঙ্গিত দিয়েছেন পরীমণি (Porimoni) নিজেই। কোলবালিশে এবং বিছানায় লেগে থাকা রক্তের ছবি দিয়ে সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিয়েছেন পরীমণি (Porimoni) ।

porimoni and raj


নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে পরীমণি (Porimoni) লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

porimoni


জানা যায়, ফেসবুকে পোস্ট দেওয়ার আগে রাত সাড়ে ৮টার দিকে সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে যান পরীমণি (Porimoni)।


বিষয়টি সংবাদমাধ্যমকেও জানিয়েছেন পরীমণি (Porimoni)। তিনি বলেন, এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।

porimoni and raj

আলাদা থাকার সিদ্ধান্তের ব্যাপারে পরীমণি (Porimoni) বলেন, বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে এক সঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার-আচরণ এক সঙ্গে থাকার পরিস্থিতি নেই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মনমানসিকতা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code