ভেটাগুড়িতে পুনরায় স্বামীর বিয়ের খবর পেয়ে ধর্নায় বিবাহিত স্ত্রী, ঘটনায় চাঞ্চল্য
প্রসঙ্গত দিল্লিতে বিয়ে করে ছেলে পালিয়ে এসেছে বাড়িতে তারপরেই বাড়িতে নতুন ভাবে বিয়ের ব্যবস্থার করা হচ্ছে। খবর পেয়েই মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ দিল্লির বিবাহিত স্ত্রী বাড়িতে এসে ধর্নায় বসলো।
ঘটনাটি ঘটেছে দিনহাটা ভেটাগুড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় ভেটাগুড়ি এলাকার এক বাসিন্দা দিল্লিতে কর্মরত ছিল, সেখানেই পরিচয় হয় এক মহিলার সাথে,এমনকি এক বছর আগে তাদের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু কিছুদিন আগেই বিবাহিত স্ত্রীকে ফেলে ছেলে পালিয়ে আসে ভেটাগুড়ির বাড়িতে।
সেখানে তার পরিবারের পক্ষ থেকে নতুন ভাবে বিয়ের সম্বন্ধ দেখা হয়, খবর পেতেই বিবাহিত স্ত্রী ছুটে আসে ভেটাগুড়িতে এবং ধর্নায় বসে-এমনটাই জানিয়েছেন ধর্ণারত মহিলা।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। এরপর স্বামী ও ধর্নারত স্ত্রী দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ