Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনের আলোয় বড়সড় ছিনতাই, চাঞ্চল্য এলাকাজুড়ে

দিনের আলোয় বড়সড় ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য দুর্লভপুর ওভার ব্রিজে





শনিবার বিকেলে বাঁকুড়া রাণীগঞ্জ 60 নং জাতীয় সড়কের দুর্লভপুর ওভার ব্রিজের উপর বড়সড় ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। 



জানা যায় মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নং গেট সংলগ্ন পেট্রোল পাম্পের দুই কর্মী এটিএমে টাকা জমা দিতে যাবার সময় পাঁচ জনের একটি দুস্কৃতির দল দুটো বাইকে করে এসে হঠাৎ তাদের ঘিরে ফেলে । তারপর তাদেরকে মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাইকের ডিগি ভেঙে এক লক্ষ নব্বই হাজার টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীর দলটি । 




ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন গঙ্গাজলঘাটি থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।


তবে এলাকায় এভাবে বার বার ডাকাতির ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code