Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত তিন স্কুল‌ছাত্রী- সাহায্যের বদলে পালালো পুলিশ !

পুলিশের গাড়ির ধাক্কায়  গুরুতর আহত  তিন স্কুল‌ছাত্রী- সাহায্যের বদলে পালালো পুলিশ ! 


school children



জলপাইগুড়ি, সংবাদ একলব্য:

পুলিশের গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা‌য় গুরুতর আহত হল তিন স্কুল‌ছাত্রী। আহত হয়েছেন একজন টোটো চালক‌ও। বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের গোমস্তাপাড়া‌ এলাকায়। আহত ছাত্রী‌রা সকলেই জলপাইগুড়ি‌ হোলি চাইল্ড স্কুলের পড়ুয়া।




অভিভাবকদের একাংশ জানিয়েছেন- দুর্ঘটনা‌র সময় টোটো‌য় চড়ে স্কুলে যাচ্ছি‌ল ছাত্রীরা। আরও এক ছাত্রীর জন্য অপেক্ষা করে রাস্তার পাশে‌ই দাঁড়িয়ে ছিল টোটো গাড়িটি। ওই সময় দ্রুত গতিতে থাকা পুলিশের একটি গাড়ি টোটোর পেছনে ধাক্কা মারলে টোটো দুমড়ে মুচড়ে যায়। উল্টে যাওয়া টোটোর নিচে চাপা পড়ে টোটো চালক সহ ছাত্রীরা। পরীক্ষা থাকায় ছাত্রীরা সকলেই স্কুলে যাওয়ার জন্য টোটো‌তে বসে ছিল।

অভিভাবকদের অভিযোগ, ঘাতক পুলিশের গাড়িটি ধাক্কা মেরে দিয়ে ঘটনা‌স্থল থেকে পালিয়ে যায়। এলাকার বাসিন্দা‌রাই ছুটে এসে তিন ছাত্রী সহ টোটো চালককে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। জানা গেছে ছাত্রীদের মাথায় ও হাতে পায়ে গুরুতর আঘাত রয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code