FIFA WORLD CUP 2022, QUATAR FINAL Argentina vs Netherlands
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২-এর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমি ফাইনালে মেসির আর্জেন্তিনা। এদিনের ম্যাচে প্রথমে ২-০ এ এগিয়ে মেসিরাই কিন্তু শেষমেশ সেই ম্যাচ ইতি হল টাইব্রেকারে। আর তাতেই জয় ছিনিয়ে নিল মেসির দেশ।
ম্যাচের ৩৫ মিনিটে চারজন ডাচ ফুটবলারের মধ্যে দিয়ে মেসির অবিশ্বাস্য পাসে আর্জেন্তিনার জার্সিতে প্রথম গোল করলেন নাহুয়েল মোলিনা। বিরতির আগেই ১-০ তে এগিয়ে যায় আর্জেন্তিনা। ম্যাচের ৭৩ মিনিটে বক্সের মধ্যে আকুনাকে ফাউল করলে পেনাল্টিতে গোল করে আর্জেন্তিনাকে ২-০ তে এগিয়ে দেয় লিওনেল মেসি। ম্যাচ তখন আর্জেন্তিনার হাতে নিশ্চিত তখন ম্যাচ শেষের সাত মিনিট থাকতেই স্টিভেন বার্গহুইসের পাস থেকে জোরাল হেডে ২-১ করেন ওয়েগহোর্স্ট। নিজেদের বক্সের বাইরে অহেতুক ফাউল করেন পাজেল্লা। ফ্রি কিক দেন রেফারি। ফ্রি কিক থেকে ফের গোল করেন ওয়েগহোর্স্ট। ম্যাচ ২-২ হয়ে যায়।
৯০ মিনিটে ম্যাচের ফলাফল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত টাইমে। তবে অতিরিক্ত সময়ের দুই অর্ধেই কোনও দল কোনও গোল করতে পারেনি। এই অতিরিক্ত সময়ে ফুটবলারদের মাঝে বাঁধে বচসা। হলুদ কার্ডের বন্যা বয়ে যায়। ম্যাচ রায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম শট নিয়েছিল নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক ভার্জিল ফান ডাইকের শট শরীর শূন্যে ছুড়ে রুখে দেন গোলকিপার। আর্জেন্তিনার প্রথম শটে গোল করেন মেসি। ডাচদের দ্বিতীয় শটও রুখে দেন এমিলিয়ানো। স্টিফেন বারগুইসের শট বাঁচান তিনি। লিয়ান্দ্রো পারাদেস ২-০ করেন। একমাত্র এনজো ফার্নান্দেজ ছাড়া আর্জেন্তিনার বাকি চার শটেই গোল হতে জয় নিশ্চিত হয়ে যায় মেসিদের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ