জোড়া গোল আলভারেজের, গোল মেসিরও
ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনা। চার বছর আগের বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্তিনাকে ৩-০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া। কাতারে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে সেই ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনা।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের (Fifa World Cup 2022) সেমিফাইনালে গোটা ম্যাচে অপ্রতিরোধ্য ছিলেন মেসি। প্রথমার্ধেই গোল করলেন লিওনেল মেসি (Lionel Messi)। ৩২ মিনিটে দ্রুত গতিতে ক্রোয়েশিয়া বক্সে ঢুকে পড়া হুয়ান আলভারেজকে ফাউল করেন গোলকিপার লিভাকোভিচ। পেনাল্টি থেকে গোল করেন মেসি।
এদিন দেখা গেল আলভারেজ ম্যাজিক। প্রথম গোলের ৬ মিনিট পরেই দ্বিতীয় গোল। প্রায় ৪০ গজ দৌড়ে ক্রোয়েশিয়া বক্সে ঢুকে পায়ের ছোট্ট টোকায় ২-০ করেন আলভারেজ। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানেই।দ্বিতিয়ার্ধে ক্রোয়েশিয়া বক্সে একের পর এক আক্রমণ তুলে আনে আর্জেন্তিনা। ৬৯ মিনিটে কার্যত একক কৃতিত্বে মাঝমাঠ থেকে বল নিয়ে ক্রোয়েশিয়া বক্সে ঢুকে পড়েন মেসি। ক্রোয়েশিয়ার চারজন ডিফেন্ডারকে কাটিয়ে অবিশ্বাস্য পাস বাড়ান তিনি। গোল করে ৩-০ ব্যবধানে আনেন আলভারেজ। গোটা ম্যাচে সেই ব্যবধান আর কমাতে পারেনি ক্রোয়েশিয়া।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ