Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিভিন্ন এলাকায় অবৈধ গাঁজা গাছ নিধন অভিযান সাহেবগঞ্জ থানার

বিভিন্ন এলাকায় অবৈধ গাঁজা গাছ নিধন অভিযান সাহেবগঞ্জ থানার

বিভিন্ন এলাকায় অবৈধ গাঁজা গাছ নিধন অভিযান সাহেবগঞ্জ থানার



দিনহাটাঃ

বৃহস্পতিবার দিনহাটার সাহেবগঞ্জ থানার অন্তর্গত বড় শাকদলের বিভিন্ন এলাকায় প্রায় ২২ বিঘা জমির গাঁজা গাছ কেটে নষ্ট করল সাহেবগঞ্জ থানার পুলিস।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই সাহেবগঞ্জ থানা বিশাল পুলিশ বাহিনী ও আবগারী দপ্তরের যৌথ উদ্যোগে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নামে।

এদিন অভিযান চালিয়ে প্রায় ২২ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করে। গাঁজা গাছ নিধন অভিযানে ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি অ্যান্টনি হোরো সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, লাগাতার অবৈধ গাঁজা চাষ বিরোধী অভিযান এবারো শুরু হয়েছে, লাগাতার চলবে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code