অনুব্রত মন্ডলের বুকে ব্যথা- সব রিপোর্ট ঠিক আছে, জানালেন ডাক্তার
অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) সকালে তার বুকে ব্যথার কথা জানান জেল সুপারকে। জেল সুপার তড়িঘড়ি পুলিশকে জানান । পুলিশি তৎপরতায় এবং নজরদারিতে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে।
আসানসোল জেলা হাসপাতালে বুকে হাত দিয়েই ব্যাথায় কাতরাতে কাতরাতে আসেন অনুব্রত মন্ডল। দ্রুত ইমারজেন্সিতে আনা হয় তাঁকে, শুরু হয় চিকিৎসা ।
চিকিৎসা হওয়ার পর পুনরায় তাকে নিয়ে যাওয়া হয় আসানসোল বিশেষ সংশোধনাগারে। যাবার সময় তিনি সাংবাদিকদের তার বুকের ব্যথার কথা জানান।
তবে তাকে চিকিৎসা বা শারীরিক পরীক্ষা করার পর ডাক্তার জানান তার সব রিপোর্ট ঠিক রয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ