প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন বাংলার মুকেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) সামনেই আর তাই দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলার পরেই অস্ট্রেলিয়া (Australia) উড়ে যাবে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India)।
প্রোটিয়াসদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan) অধিনায়কত্বের দায়িত্ব দিল জাতীয় নির্বাচক মণ্ডলী। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে স্ট্যান্ড বাই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) একদিনের সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
বঙ্গ ক্রিকেটের জন্য সুখবর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৬ জনের দলে রয়েছেন বাংলার মুকেশ কুমার (Mukesh Kumar) ও শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে দুরন্ত বোলিং, ইরানি কাপে সৌরাষ্ট্রের বিরুদ্ধে বড় ভূমিকা এই বোলারের।
ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করার পর আইপিএল-এর মতো বড় মঞ্চে নিজেকে মেলে ধরেছেন শাহবাজ। প্রোটিয়াসদের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে আগে থেকেই ছিলেন। এ বার বাঁহাতি অলরাউন্ডারকে একদিনের দলেও দেখা যাবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআই ৬ অক্টোবর লখনউতে, দ্বিতীয়টি ৯ অক্টোবর রাঁচিতে এবং তৃতীয়টি ম্যাচটি ১১ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে।
দেখে নিন ভারতীয় দল-
শিখর ধাওয়ান (অধিনায়ক),শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক),রুতুরাজ গায়কোয়াড়,শুভমন গিল,রজত পতিদার,রাহুল ত্রিপাঠি,ঈশান কিশান (উইকেটকিপার) ,সঞ্জু স্যামসন (উইকেটকিপার),শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর,কুলদীপ যাদব, রবি বিষ্ণোই,মুকেশ কুমার, আবেশ খান,মহম্মদ সিরাজ, দীপক চাহার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ