গ্রামীণ এলাকার টোটোর প্রবেশ নিষেধ শহরে, পৌরসভায় বিক্ষোভ টোটো চালকদের
পূজার মুখে বিপদে গ্রামের টোটো চালকেরা। গ্রামীণ এলাকার টোটোর প্রবেশ নিষেধ জলপাইগুড়ি শহরে । আজ এই নিয়ে পৌরসভায় বিক্ষোভ দেখান বাহাদুর গ্রামের টোটো চালকরা ।
মঙ্গলবার জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর অঞ্চলের কয়েকশো টোটো চালক জলপাইগুড়ি পৌরসভায় এসে বিক্ষোভে ফেটে পরেন, কারণ ইতিমধ্যেই গ্রামীণ এলাকার টোটোকে জলপাইগুড়ি শহরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
তবে পুজোর মুখে লাইন বেঁধে এক সঙ্গে অনেক টোটো পৌরসভায় চলে আসায় শহরের সাময়িক যানজট সৃষ্টি হয়। যাতে ক্ষতির মুখে পরেন ছোটো থেকে বড় ব্যাবসায়ীয়রা।
যদিও এই আন্দোলন প্রসঙ্গে বাহাদুর অঞ্চলের এক টোটো চালক বলেন, পুজোর সময় আমাদের শহরে ঢুকতে বাধা দেওয়ায় আমাদের রুটি রুজিতে টান পরেছে। এভাবে গ্রাম শহরের মধ্যে পার্থক্য তৈরি করছে জলপাইগুড়ি পৌরসভা।
বিস্তারিত ভিডিওতে-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ