জলপাইগুড়ির সব থেকে হাই সিকিউরিটি জোন -পুলিশ হেড কোয়ার্টার সংলগ্ন রেসকোর্স পাড়া
জলপাইগুড়ি:
পুজোর মুখেই শহরের হাই সিকিউরিটি জোনের সরকারি আবাসনে দুই পুলিশ কর্মীর ঘরে দুঃসাহসিক চুরি, আতঙ্কে আবাসিকরা।
জলপাইগুড়ির সব থেকে হাই সিকিউরিটি জোন বলা হয় যে এলাকাটিকে সেই পুলিশ হেড কোয়ার্টার সংলগ্ন রেসকোর্স পাড়া যেখানে একদিকে রয়েছে অতিরিক্ত জেলা শাসকের সরকারি বাংলো, এছাড়াও সরকারি আবাসন থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতির আবাসন।
এমন এলাকায় অবস্থিত সরকারি আবাসনে মঙ্গলবার রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলেই আবাসনের বাসিন্দাদের অভিযোগ।
বুধবার সন্ধ্যায় বিষয়টি প্রকাশ্যে আসে, কারণ যে দুজন পুলিশ কর্মীর ঘরে চুরি হয়েছে তারা কেউ আবাসনে ছিলেন না বলে জানা গিয়েছে।
বুধবার সন্ধের পর আবাসনের বাকি বাসিন্দারা এমন চুরির ঘটনা জানতে পেরে আতঙ্কিত হয়ে পরেন।
ঘটনা প্রসঙ্গে সরকারি আবাসনে থাকা সুলগ্না দত্ত জানান, বেশ কিছুদিন থেকে সাইকেল চুরি হচ্ছিলো, কিন্তু এবার এত বড় ঘটনা ঘটবে ভাবতেই পারছি না, আমরা সবাই আতঙ্কের মধ্যে রয়েছি।
ওপর এক আবাসনের বাসিন্ধা সপ্না সরকার জানান, দুটি ঘরের দরজার তালা ভেঙে এবং উল্টো দিকের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দুষ্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ