দুর্গাপুজোর আগেই পুজো শেষ। শুনে অবাক হচ্ছেন তো। হ্যাঁ এটা সত্যি ঘটনা।
আসানসোলের বার্নপুরের কালাঝরিয়ার ধেনুয়া কালীকৃষ্ণ যোগাশ্রমে হয়ে গেল একদিনের দুর্গাপুজো। একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর পুজো হল।
এই পুজো দেখতে দুর দুরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়েছিল।
জানা গিয়েছে 1978 সালে কালীকৃষ্ণ যোগাশ্রমের তেজানন্দ ব্রহ্মচারী একদিনের দুর্গাপুজোর সূচনা করেছিলেন। তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন।
এই দুর্গাপুজোর প্রতিমাতে গণেশ, কার্তিক, লক্ষী ও সরস্বতী থাকে না। মা দুর্গা দুই সখী জয়া ও বিজয়া থাকে। সেই থেকেই আজও ধুমধামে একদিনের দুর্গাপুজো হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ