Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহালয়ার প্রাক্কালে পিতৃপক্ষে পূর্ব পুরুষদেরকে শ্রদ্ধার্ঘ নিবেদন

মহালয়ার প্রাক্কালে পিতৃপক্ষে পূর্ব পুরুষদেরকে শ্রদ্ধার্ঘ নিবেদন


people in river


মহালয়ার প্রাক্কালে পিতৃপক্ষে পূর্ব পুরুষদেরকে শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য বিভিন্ন নদী-ঘাটে নদীতে স্নান করে তর্পনের মাধ্যমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল-জল দেয়! 

আসানসোলের বিভিন্ন ঘাটের সাথে সাথে দামোদর নদীর ভূতনাথ ঘাটে এদিন তর্পনের ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষ ভূতনাথ ঘাটে, নিষ্ঠার সাথে পিতৃপক্ষে পূর্ব পুরুষদের জল দিয়ে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করেন! 

একই দৃশ্য দেখা গেলো জলপাইগুড়িতেও। সকাল থেকেই পূর্বপুরুষের জন্য জল তিল দিয়ে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করা হয়। 

জলপাইগুড়ির রাজবাড়ী দীঘী করলা ও তিস্তা নদীর ঘাটগুলোতে দেখা গেলো তর্পণ করার দৃশ্য। ভোর থেকেই পূর্বপুরুষের উদ্দেশ্যে জল তিল নিয়ে তর্পণে অ়ংশ নেয় অনেক মানুষ।

এদিন বৃষ্টিতেও তর্পন করতে দেখা গেলো নদীর ঘাটগুলোতে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code