Urfi Javed: ভালো নেই উর্ফি জাভেদ, ভর্তি হাসপাতালে
ভালো নেই অভিনেত্রী উর্ফি জাভেদ। ভর্তি রয়েছেন হাসপাতালে। ক্রমাগত নিজের খোলামেলা শরীর দিয়ে নেট দুনিয়ায় অনুগামীদের নজরে থাকেন তিনি। সম্প্রতি উরফির ইন্সটাগ্রাম হ্যাণ্ডেলের স্টোরিতে তাঁকে হাসপাতালে খাবার খেতে দেখা যায়।
বিগ বস ওটিটি খ্যাত এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি ক্রমাগত তাঁর শরীর ও স্বাস্থ্যের প্রতি অবহেলা করেছেন। তারজন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। এই খবরে উদ্বিগ্ন তাঁর অনুগামীরা।
ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের খাবার খাওয়ার একটি ছবি শেয়ার করেছেন। তাঁর মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে সে খাবার একেবারেই না পসন্দ তাঁর। ক্যাপশনে লিখেছেন, ‘আমি এখানে থাকাকালীন অনেক বেশি সময় পেয়েছি। হ্যাঁ, এটাই ঘটেছে, আমি আমার স্বাস্থ্যকে উপেক্ষা করেছি এবং এখন...’।
সূত্রের খবর, বমি বমি ভাব, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষখ নিরিক্ষা চলছে বলে খবর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ