SSC Scam: SSC-র দুই প্রাক্তন কর্তাকে ১৭ই আগস্ট পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ আদালতের
স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া দুই প্রাক্তন SSC কর্তা শান্তিপ্রসাদ সিনহা (Shantiprasad Sinha) ও অশোক সাহাকে (Ashok Saha) ১৭ই আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার SSC-র দুই প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহা। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে বিভ্রান্ত করার অভিযোগে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও জালিয়াতির ধারায় FIR করা হয়েছে।
আদালতে সিবিআইয়ের দাবি, SSC সংক্রান্ত যাবতীয় তথ্য এই দু’জন গায়েব করেছেন। নেপথ্যে বড়সড় ষড়যন্ত্র রয়েছে। অনেক প্রভাবশালী জড়িত। অযোগ্য প্রার্থীদের সুপারিশ ও নিয়োগপত্র দিয়েছেন শান্তিপ্রসাদ-অশোক। সিবিআইয়ের দাবি, SSC-তে কতগুলি পদ খালি রয়েছে, তা ভুয়ো নামে তথ্যের অধিকার আইনে জেনে নিতেন ওই দুই প্রাক্তন কর্তা। সেই অনুযায়ী নিয়োগপত্র দেওয়া হত। এমনই বিস্ফোরক দাবি করলেন CBI-এর।
একদিকে যখন সিবিআই সাত দিনের জন্য হেফাজত চায় অন্যদিকে সিনহার আইনজীবী জামিন চায়। উভয়পক্ষের কথা শোনার পর ১৭ই আগস্ট পর্যন্ত হেফাজতের নির্দেশ দেয় আদালত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ