পুজার গান : এবার পুজোয় 'মন পাড়াতে তোর'
সম্রাট দাস, সংবাদ একলব্যঃ
মহালয়ায় দেবীর আরাধনায় উচ্চারিত মন্ত্র যেমন জানান দেয় মা আসছে, ঠিক তেমনি পুজোর কয়টা দিন বাঙালি যে আনন্দ উৎসবে মেতে ওঠে তাতে সঙ্গত দেয় সঙ্গীত। যার পোশাকি নাম পুজোর গান (pujar gaan)। যদিও সারা বছরই বিভিন্ন গান প্রকাশিত হয় তবু পুজো আসলে পুজোর গানের অপেক্ষায় থাকে প্রায় সকলেই।
পুজোর গানের (pujar gaan) অপেক্ষায় যারা থাকে তাদের জন্য আনন্দের খবর। পুজোর আগেই প্রকাশিত হতে যাচ্ছে মন পাড়াতে তোর। এই মিউজিকাল ভিডিউটি পরিচালনায় রয়েছেন টলি পাড়ার পরিচিত পরিচালক সুব্রত শর্মা। মিউজিক ডিরেক্টর হিসাবে রয়েছেন অমিত মিত্র। আবির দত্তের ক্যামেরায় মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছে অর্ণা ধর এবং দেবাশিষ মুখার্জী।
মিষ্টি এক প্রেমের গানের (pujar gaan) সাথে সুন্দর অভিনয় জমিয়ে দিয়েছে পুরো মিউজিকাল ভিডিওটিকে। পরিচালক সুব্রত শর্মা এবার পুজোয় 'মন পাড়াতে তোর' বেশ সাড়া ফেলবে বলেই আশাবাদী। তিনি জানিয়েছেন- মিউজিকাল ভিডিওটির পোস্ট প্রোডাকশন প্রায় শেষ, সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রকাশ পাবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ