যত দিন গড়াচ্ছে,ততই যেন গ্ল্যামারাস হয়ে উঠছেন মধুমিতা
বিশ্বজিৎ দাসঃ
মধুমিতা সরকার (madhumita sarcar) ছোটপর্দার ”বোঝেনা সে বোঝে না” ধারাবাহিকে অভিনয় করেন পাখি চরিত্রে। পরে তিনি বড়পর্দায় অভিনয় করে অনুরাগীদের মনের মণিকোঠায় বাসা বেঁধে ফেলেছে খুব সহজেই।
দর্শকমহল মধুমিতা সরকারের (madhumita sarcar photo) খোলামেলা পোশাকে এবং তাঁর স্নিগ্ধতায় মুগ্ধ । টলিউড থেকে সোজা হলিউডি গ্ল্যামারে নিজেকে মেলে ধরেছেন মধুমিতা। তাই যত দিন গড়াচ্ছে,ততই যেন গ্ল্যামারাস হয়ে উঠছেন অভিনেত্রী। শুধু গ্ল্যামারের দিক থেকেই নয়, মধুমিতার (madhumita) শারীরিক সৌন্দর্য সত্যি প্রশংসনীয়।
হাজারও কৌতূহল তাই নায়িকাকে ঘিরে দর্শকদের মনে রয়েছে । শরীরে এক ফোটাও অতিরিক্ত মেদ কী করে নেই তাঁর? কীভাবে লকডাউনের পরও এমন স্লিম ট্রিম করে ধরে রেখেছেন তিনি নিজেকে?। এই সমস্ত প্রশ্নের উত্তর অভিনেত্রীর কাছে একটাই, প্রতিদিন শরীরচর্চা করা এবং সঠিক খাবার খাওয়াই হল তাঁর সুন্দর থাকার আসল চাবিকাঠি।
![]() |
| photo credit: madhumita fb |
সম্প্রতি অভিনেত্রীর করা সোশ্যাল মিডিয়া পোস্ট ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, নীল রঙের পোশাকে সেজে উঠেছেন তিনি।
ছবিটি দেখে মনে পড়ছিল রূপম ইসলামের সেই বিখ্যাত গানের কথা,”নীল রঙ ছিল ভীষণ প্রিয়”। মধুমিতার খোলামেলা ওই পোশাক,রাতের ঘুম কেড়ে নিতে পারে আপনারও। তবে নায়িকা কিন্তু আপাতত হ্যাপিলি সিঙ্গেল।
নেটিজেনদের মতে,মধুমিতা (madhumita sarcar) যা সুন্দরী তাতে তাঁর সিঙ্গেল থাকাটাই বেশ সন্দেহজনক। সম্প্রতি পরিচালক প্রতীম দাশগুপ্তের ‘লাভ আজ কাল পরশু’ ছবিতে মাখো মাখো রসায়নে নজর কেড়েছিলেন অর্জুন চক্রবর্তী বিপরীতে মধুমিতা। ছবিতে অর্জুন ও মধুমিতার রসায়ন অন্যমাত্রা পেয়েছিল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in





0 মন্তব্যসমূহ