রবিবার মধ্য রাতে ভারতের স্বাধীনতা দিবস পালিত হল সাবেক ছিটমহল গুলিতে
মধ্যরাত ১২ টা ১মিনিট নাগাদ দিনহাটা মহকুমার পোয়াতুরকুঠিতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করল সাদ্দাম হোসেন সহ সংশ্লিষ্ট সাবেক ছিটমহল এলাকার বাসিন্দারা। অপরদিকে মশালডাঙায় ছিটমহল বিনিময়ের ৭'ম বর্ষ পূর্তিতে মধ্য রাতেই মোমবাতি জ্বালিয়ে সংশ্লিষ্ট এলাকার বেল্লাল হোসেন, সৈয়দ আলী মণ্ডল,জামাল হোসেন, মর্জিনা বিবি সহ স্থানীয়রা ঐতিহাসিক ছিটমহল বিনিময় দিনটি পালন করে।
প্রসঙ্গত স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময় নিয়ে বহু সমস্যা ছিল। তবে সরকারি ভাবে ২০১৫ সালে ৩১ জুলাই মধ্যরাতের পর থেকে ছিটমহল বিনিময় সমস্যার অবসান ঘটিয়ে ছিটমহল বিনিময় কার্যকর করা হয়। সেইদিন ঘড়ির কাঁটা রাত ১২টা পার হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হয় ছিটমহল বিনিময়। এরপর পহেলা আগস্ট ভোর বেলা ভারতের অন্তর্ভুক্ত হওয়া ছিটমহলের বাসিন্দারা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করে।
সেই অঙ্গ হিসেবে রবিবার মধ্য রাত ১২ টা ১মিনিট নাগাদ কোথাও ভারতের জাতীয় পতাকা উত্তোলন আবার কোথাও বা মোমবাতি জ্বালিয়ে এই ঐতিহাসিক দিনটি পালন করে তাদের বঞ্চিত সময়ের অন্ধকার দিনগুলিকে ভুলে গিয়ে আলোকমালায় নিজেদের জীবনকে সুন্দর করে তোলার চেষ্টা করে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ