Latest News

6/recent/ticker-posts

Ad Code

জল্পেশ মন্দিরের গেটের সামনে বৃদ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার

জল্পেশ মন্দিরের গেটের সামনে বৃদ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার


jalpesh mandir




ময়নাগুড়িঃ আজ শনিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দির এলাকায় এক বৃদ্ধ মহিলার মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । জানা যায়, এদিন আনুমানিক প্রায় ২টা নাগাদ জল্পেশ মন্দিরের গেটের সামনে ওই বৃদ্ধ মহিলার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা । পরে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে ।

স্থানীয়রা জানান, গত এক বছর ধরে মন্দিরেই থাকতেন সেই বৃদ্ধ মহিলা । এমনকি মন্দির থেকে তাকে প্রসাদ দেওয়া হতো রোজ । তাতে করে পেটের ক্ষুধা মিটে যেত তার ।

প্রত্যক্ষদর্শীরা জানান , দীর্ঘদিন থেকেই সেই বৃদ্ধ মহিলা খাবারের জন্য চেঁচামেচি করতেন । মন্দির কমিটি , মন্দিরে আসা পুন্যার্থীরা সহ স্থানীয় দোকানদাররা যে যতটুকু পারতেন সাহায্য করতেন তাকে ।




এদিন শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে অনেকেই মনে করছেন । পরবর্তীতে দীর্ঘক্ষণ সময় পর ঘটনাস্থলে এসে হাজির হয় ময়নাগুড়ি থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । আসল ঘটনা কি তা খতিয়ে দেখা হচ্ছে ।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের এক ঐতিহাসিক মন্দির বাবা জল্পেশ্বর । যা লোকমুখে জল্পেশ ধাম নামে পরিচিত । এরকম এক প্রাচীন ও ঐতিহাসিক মন্দিরের গেটের সামনে এক বৃদ্ধ মহিলার মৃতদেহ এমতাবস্থায় দেখে ইতিমধ্যেই প্রশ্ন দানা বাধতে শুরু করেছে ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code