Latest News

6/recent/ticker-posts

Ad Code

নজরুলের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়কে 'কলঙ্কিত' করার বিরুদ্ধে সোচ্চার সিপিআইএম

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মীনাক্ষীদের 




রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোলঃ 


নজরুলের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়কে 'কলঙ্কিত' করার বিরুদ্ধে সোচ্চার সিপিআইএম। বৃহস্পতিবার সকালে আসানসোলের স্টেশন চত্বর থেকে একটি বিশাল মিছিল বের করা হয়।


কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে  যাওয়ার পর বিক্ষোভ দেখাতে শুরু করে। চোর চোর বলে স্লোগান দিতে থাকে সিপিআইএমের কর্মী সমর্থরা। স্লোগান দেওয়ার পাশাপাশি এস এস সি দুর্নীতির হাড়ি ভেঙে বিক্ষোভ দেখায় বেশ কিছু যুব সমর্থকরা।



বিক্ষোভ শেষে সিপিআইএমের পাঁচ সদস্য গিয়ে বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজনের নামে অভিযোগ জানিয়ে যান। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি, ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি,গৌরাঙ্গ চ্যাটার্জি সহ সিপিআইএমের নেতৃত্বেরা।



এদিন মীনাক্ষী মুখার্জি বলেন, গোটা রাজ্যের শিক্ষার দুর্নীতির আতুর ঘর করে বসে আছেন। তারা মেধাকে বাদ দিয়ে স্বজন পোষণ লিপ্ত আছেন এরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে তছনছ করে লাটে তুলে দেবার জন্য এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থার কাঠামোকে সাহায্য করার জন্য উঠে পড়ে লেগেছে। একদিকে যেমন কেন্দ্রীয় সরকার বসে আছে অন্যদিকে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের দেশের নতুন এডুকেশনালি পলিসি তারা নিয়েছে তার যেমন স্ট্রাকচার নিয়েছে সিলেবাস পড়াশোনা নিয়ম কানুন সেগুলো জোর করে ভারতবাসীর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তারই লেজ ধরে সরকারি শিক্ষা ব্যবস্থার উপর আস্থা ভেঙে পড়ছে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code