Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dhupguri News : ধূপগুড়ি শহরে টোটোচালক, যাত্রী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

ধূপগুড়ি শহরে টোটোচালক, যাত্রী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে স্মারকলিপি প্রদান


some people at police station



জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরে টোটোচালক, যাত্রী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে শনিবার জেলার পুলিশ সুপারকে স্মারকলিপি দিল সিআইটিইউ অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের সদস্যরা। এদিন পুলিশ সুপার ব্যস্ত থাকায় কোতোয়ালী থানার আইসি-র মাধ্যমে স্মারকলিপি পাঠানো হয়।

উল্লেখ্য শুক্রবার ধূপগুড়িতে রাজ্যের শাসক দলের মিছিলে যেতে টোটোচালকদের বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। পথ চলতি যাত্রী বোঝাই টোটো থেকে যাত্রীদের জোর করে নামিয়ে টোটোচালকদের নিয়ে যাওয়া হয় মিছিলে। টোটোচালকরা প্রতিবাদ করলে তাদের মারধরও করা হয় বলে অভিযোগ। যাত্রীরা প্রতিবাদ করলে তাদেরও হেনস্তা করা হয়। আক্রান্ত হন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও। হেনস্তাকারীদের হাতে শাসক দলের পতাকা দেখা গিয়েছে।

এই ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে এদিন জেলার সব থানায় প্রতিবাদপত্র দেয় ই-রিকশা চালক ইউনিয়ন। জেলা শহরে পুলিশ সুপারকে কোতয়ালী থানার আইসি-র মাধ্যমে স্মারকলিপি পাঠিয়ে দোষীদের শাস্তির দাবি জানান হয়।স্মারকলিপি দেবার সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শুভাশিস সরকার, কৃষ্ণ সেন, কান্তি রাহা, তোতাই কর, দুলাল রায়, রিন্টু দাস প্রমুখ। রাজ্যের শাসক দলকে কেন শ্রমিকদের রোজগারে বাধা সৃষ্টি করে তাদের জোর করে মিছিল , সভায় যেতে বাধ্য করতে হচ্ছে বুঝতে পারছি না, জানিয়েছেন শ্রমিক নেতা শুভাশিস সরকার। টোটোচালক, যাত্রী, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হেনস্তাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code